বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য এক চিঠি রেখে গেছেন। তবে ওই চিঠিতে কী আছে তা এখন পর্যন্ত জানা যায়নি।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনার সঙ্গে জ্ঞাত আছেন এমন একটি সূত্র এই তথ্য জানিয়েছে।
মার্কিন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানের আগে বিদায়ী প্রেসিডেন্ট নতুন প্রেসিডেন্টের জন্য চিঠি লিখে যান। এটি দেশটির বহু বছরের ঐতিহ্য।
আরও পড়ুন:ওয়েব ফিল্মের জুটি রোশান-তমা মির্জা
এদিকে হোয়াইট হাউজ ছেড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হেলিকপ্টারে করে তিনি জয়েন্ট বেজ অ্যান্ড্রুজের পথে রওনা দিয়েছেন। সেখানে তিনি প্রেসিডেন্ট হিসেবে তার শেষ বক্তব্য প্রদান করবেন।
ইত্তেফাক/এসআর
