পাবলিক বিশ্ববিদ্যালয়ে এমন অনেক বিষয় আছে যেগুলো শিক্ষা ক্যাডারে নেই, এমনকি যারা গ্রামের বেসরকারি হাই স্কুলে শিক্ষকতা করবে সেই নিবন্ধনেরও সুযোগ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক, উইমেন ও জেন্ডার স্টাডিজ, ডেভলপমেন্ট স্টাডিজ, লোকপ্রশাসনসহ আরো অনেক বিষয়ে শিক্ষকতার সুযোগ নেই নিবন্ধন করার মাধ্যমে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান, ফোকলোর, হসপিটাল ম্যানেজমেন্ট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্বসহ আরো বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের কিছু বিষয়ে পড়ে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণের কোনো সুযোগ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পড়েও যদি শিক্ষক নিবন্ধনের যোগ্যতা না হয় তাহলে বিষয়টা লজ্জাজনক। সামনে হয়তো সরকারি স্কুল-কলেজে শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি আসবে; তাই যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুরোধ, সামাজিক বিজ্ঞান অনুষদসহ অন্যান্য অনুষদভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা যাতে অনুষদের পঠিত সবাই আবেদন করতে পারে।
মো. কামরুল হাসান
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
