মানিকগঞ্জ প্রতিনিধি
চিকিত্সকদের প্রেসক্রিপশনে বিদেশি অনিবন্ধিত ওষুধ ও ফুড সাপ্লিমেন্ট লেখা বন্ধের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি মানিকগঞ্জ জেলা শাখার সদস্যরা। মঙ্গলবার মানিকগঞ্জ জেলা হাসপাতালের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অংশগ্রহণ করে জেলা শহরের তিন শতাধিক ওষুধ ব্যবসায়ী। মানববন্ধনে বক্তব্য রাখেন—সংগঠনটির জেলা শাখার সভাপতি মো. রাজা মিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ আতা উল্লাহ, সদস্য মো. মোশারফ হোসেন এবং সাজমুল হক বাবু। বক্তারা বলেন, ডাক্তাররা তাদের প্রেসক্রিপশনে অনিবন্ধিত বিদেশি ওষুধ এবং ফুড সাপ্লিমেন্টের নাম লেখেন। যে কারণে বাধ্য হয়েই ব্যবসায়ীদের সব ওষুধ রাখতে হয়। আর এসব ওষুধ বিক্রি বন্ধে ভ্রাম্যমাণ আদালত লাখ লাখ টাকা জরিমানা করে।
