বিমানবন্দরে ৩০টি সোনার বারসহ যাত্রী আটক

আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ২১:৪৯

ইত্তেফাক রিপোর্ট

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০টি স্বর্ণের বার ও ৯৮ গ্রাম ওজনের স্বর্ণালঙ্কারসহ কাতার ফেরত এক যাত্রীকে আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর কর্তৃপক্ষ। আটককৃত যাত্রীর নাম নজরুল ইসলাম। জব্দকৃত সোনার ওজন তিন কেজি ৪৮০ গ্রাম। মঙ্গলবার গভীর রাতে জিজ্ঞাসাবাদ শেষে যাত্রী নজরুলকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।