গোপালগঞ্জ প্রতিনিধি
টুঙ্গিপাড়ার পাটগাতী ও কুশলী ইউনিয়নের দুটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে পাইপলাইনে সুপেয় পানি পাচ্ছে সাড়ে ৩ হাজার পরিবার। উপকারভোগী জাকিয়া বেগম বলেন, বাড়িতে পাইপলাইনের মাধ্যমে সরকার পানি দিচ্ছে। নিরাপদ পানি পেয়ে আমরা উপকৃত হয়েছি। গোপালগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী দীপক চন্দ্র তালুকদার জানান, পাটগাতী প্ল্যান্ট থেকে ঘণ্টায় দেড় লাখ লিটার নিরাপদ পানি উত্পাদন করে সকাল-বিকাল ২ হাজার পরিবারকে পাইপলাইনের মাধ্যমে সুপেয় পানি সরবরাহ করা হচ্ছে। এছাড়া কুশলী প্ল্যান্ট থেকে পানি পাচ্ছে কুশলী ও বর্ণি ইউনিয়নের দেড় হাজার পরিবারু।
