বেড়া (পাবনা) সংবাদদাতা
ঘন কুয়াশা থেকে বীজতলা রক্ষার্থে শুকনো বীজতলা পদ্ধতি ব্যবহার করছেন বেড়ার কৃষকরা। এতে অল্প সময়ে সুস্থ-সবল বোরো ধানের চারা পাচ্ছেন বলে জানান কৃষকরা। সরেজমিন বেড়া পৌরসভার হাতিগাড়া, বড়শিলা, পায়না গ্রাম ঘুরে দেখা যায়, পলিথিন দিয়ে চারা ঢেকে রেখেছেন কৃষকরা। কৃষক ফিরোজ আহমেদ জানান, ধানের চারা শীত ও কুয়াশার হাত থেকে রক্ষা করতে এবং স্বল্প সময়ে চারা উত্পাদনে আমরা অনেকেই শুকনো বীজতলা তৈরি করেছি। উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আজমত আলী বলেন, অনেকেই শুকনো বীজতলা পদ্ধতি ব্যবহার করে ধানের চারা উত্পাদন করেছেন।
