খাগড়াছড়িতে সেনাবাহিনী ও র্যাবের যৌথ অভিযানে প্রায় ১ হাজার ৭০০ কেজি গাঁজাসহ শান্তু চাকমা নামে একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার লক্ষ্মীছড়ি সেনা জোনের আওতাধীন ইন্দ্রসিংপাড়া সেনা ক্যাম্পের পার্শ্ববর্তী ডানের বানরকাটা এলাকায় সেনাবাহিনী ও র্যাব এই যৌথ অভিযান চালায়। পরে এই জব্দকৃত গাঁজা পুড়িয়ে ধ্বংস করা হয় —আইএসপিআর