বড়াইগ্রামে মা-মেয়েসহ তিন জনকে দণ্ড

আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ২১:৫২

ক্ষতিকর ওষুধ প্রস্তুত ও বিক্রি

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা

বড়াইগ্রামের গড়মাটি এলাকায় জেনি আয়ুর্বেদিক ল্যাবরেটরি নামের একটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মঙ্গলবার বিকালে ক্ষতিকর ওষুধ প্রস্তুত, সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মা-মেয়েসহ তিন জনকে আটক করেছে র্যাব-৫। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ৪ লাখ টাকা জরিমানাসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান, নাটোর সদর হাসপাতালের মেডিক্যাল কর্মকর্তা ডা. রাজেস কুমার সাহা ও ড্রাগ সুপার মাখনুন তাবাসছুমের উপস্থিতিতে আটক জেনি আয়ুর্বেদিক ল্যাবরেটরির স্বত্বাধিকারী গড়মাটি গ্রামের মোজাফ্ফর আহমেদের স্ত্রী মমতাজ পারভীন ও তার মেয়ে সুরাইয়া তানজিমকে দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং কর্মচারী খায়রুল ইসলামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।