শরণখোলায় বাঘের চামড়াসহ গ্রেফতার ১

আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ২১:৫৩

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা

শরণখোলায় মঙ্গলবার রাতে একটি বাঘের চামড়াসহ এক জনকে গ্রেফতার করেছে র্যাব ও বন বিভাগ। তার নাম গাউস ফকির। উপজেলার রাজৈর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, শরণখোলা রেঞ্জের বনরক্ষীরা গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার থেকে বিভিন্ন এলাকায় ঐ পাচারকারীকে অনুসরণ করতে থাকেন। এরপর সোর্সের মাধ্যমে পাচারকারীর সঙ্গে চামড়াটি ১৩ লাখ টাকায় কেনার চুক্তি করে ফাঁদ পেতে মঙ্গলবার রাতে শরণখোলা রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে বনরক্ষীদের একটি দল ও র্যাব-৮ এর একটি দল তাকে গ্রেফতার করে।

গাউস ফকির জানান, উপজেলার সোনাতলা গ্রামের দুই ব্যক্তি বাঘের চামড়াটি তাকে বিক্রি করতে দিয়েছে। চামড়াটি বিক্রি করলে তাকে দেড় লাখ টাকা কমিশন দেওয়ার কথা।