দৌলতদিয়ায় ১৪ কিশোরী উদ্ধার

আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ২১:৫৩

গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লিতে অভিযান চালিয়ে বুধবার সকালে বিভিন্ন জেলা থেকে পাচারের শিকার ১৪ কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। দুপুরে রাজবাড়ীর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।