অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে জরিমানা

আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ২১:৫৪

নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা

নালিতাবাড়ীতে মঙ্গলবার বিকালে খালের তীরবর্তী আবাদি কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে একাব্বর আলী ও আব্দুল মোতালেব নামের দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুল আলম মাসুম অভিযান পরিচালনা করে ঐ জরিমানা আদায় করেন।