বালি সিকিউরিটিজকে জরিমানা

আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ২১:৫৬

ইত্তেফাক রিপোর্ট

সিকিউরিটিজ সংক্রান্ত আইন ভঙ্গ করার বালি সিকিউরিটিজ লিমিটেডকে ২ লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইস)। গতকাল বুধবার বিএসইসির ৭৫৮তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।