ইত্তেফাক রিপোর্ট
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে গতকাল অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২১টির বা ৩৪ দশমিক ০৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। গতকাল শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। গত মঙ্গলবার এনার্জিপ্যাকের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৬ দশমিক ৫০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৬৯ দশমিক ৭০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ার দর ২৩ দশমিক ২০ টাকা বা ৪৯ দশমিক ৮৯ শতাংশ বেড়েছে। ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে অগ্রণী ইনসিওরেন্সের ৯ দশমিক ৯৭ শতাংশ, রবি আজিয়াটার ৯ দশমিক ৯৩ শতাংশ, গ্লোবাল ইনসিওরেন্সের ৯ দশমিক ৫০ শতাংশ, এসএস স্টিলের ৮ দশমিক ৫০ শতাংশ, আইডিএলসির ৭ দশমিক ৫২ শতাংশ, মাইডাস ফাইন্যান্সিংয়ের ৭ দশমিক ০১ শতাংশ, প্যারামাউন্ট ইনসিওরেন্সের ৬ দশমিক ৮৬ শতাংশ, প্রভাতী ইনসিওরেন্সের ৬ দশমিক ৫৭ শতাংশ এবং লংকাবাংলা ফাইন্যান্সের শেয়ার দর ৬ দশমিক ৪৩ শতাংশ বেড়েছে।
