স্পোর্টস রিপোর্টার
বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রিমিয়ার ফুটবল লিগের একমাত্র খেলায় শেখ রাসেল ক্রীড়া চক্র ১-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে। গোল করেছেন আব্দুল্লাহ। ৭৫ মিনিট পর্যন্ত শেখ রাসেলকে থামিয়ে রেখেছিল রহমতগঞ্জ। এমন সময় গোল হজম করাটা একটু কষ্টেরই বটে। শেখ রাসেল কোচ সাইফুল বারী টিটুও জানতেন তার দল গোল পাবে এবং পেয়েছেও। রহমতগঞ্জ আফসোসে পুড়েছে ১৫ মিনিট বাকি থাকতে গোল হজম করে ম্যাচ হারল। আজকের খেলা : চট্টগ্রাম আবাহনী ও আরামবাগ। মুক্তিযোদ্ধা ও শেখ জামাল। ৩টা ৩০ ও ৬টা ৩০, বঙ্গবন্ধু স্টেডিয়াম। মোহামেডান ও সাইফ স্পোর্টিং ক্লাব। বিকাল ৩টা, কুমিল্লা।
