স্পোর্টস রিপোর্টার
রাসেল মাহমুদ জিমি, শিটুলদের কোচ ছিলেন মালয়েশিয়ান জাতীয় দলের সাবেক কোচ গোবিনাথন কৃষ্ণমুর্তি। ২০১৮ সালে ইন্দোনেশিয়ার জাকার্তায় এশিয়ান গেমস হয়। সেখানে বাংলাদেশ দলের কোচ ছিলেন গোবিনাথন। এই কোচ আবার ঢাকায় এসেছেন এবং তিনি বিকেএসপিতে যোগ দিয়েছেন। গতকাল সকালে এসে বিকেএসপিতে চলে গেছেন। জানা গেছে, এক বছরের জন্য গোবিনাথন বিশেষজ্ঞ কোচের দায়িত্ব পালন করবেন বিকেএসপিতে।
