যুবলীগ চেয়ারম্যান শেখ পরশ করোনায় আক্রান্ত

আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ২২:৫৫

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। জানা গেছে, শেখ পরশ সুস্থ আছেন। তার শরীরে কোনো উপসর্গও নেই। তবে করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। রিপোর্ট পজিটিভ আসার পর তিনি বনানীর নিজ বাসায় আইসোলেশনে আছেন।