সরকারি খাস জমি দখলের অভিযোগে পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি এ কে এম এ আউয়াল এবং তার স্ত্রী লায়লা পারভীনের বিরুদ্ধে দায়ের করা তিন মামলায় চার্জশিট (অভিযোগপত্র) অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার তদন্ত কর্মকর্তার প্রতিবেদন যাচাই বাছাই করে কমিশন এ চার্জশিট অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন দুদকের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার। শিগিগরই বিচারিক আদালতে এ চার্জশিট জমা দেওয়া হবে বলে দুদক সূত্র জানিয়েছেন। উল্লেখ্য, গত বছরের ৩০ ডিসেম্বর দুদকের উপপরিচালক মো. আলী আকবর বাদী হয়ে আউয়ালের বিরুদ্ধে খাস জমিতে ভবন নির্মাণ, অর্পিত সম্পত্তি ও পুকুর দখলের অভিযোগে তিনটি মামলা করেন।
