জো বাইডেন শপথ নিয়ে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর হোয়াইট হাউজে প্রথম সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাইডেনের প্রেস সেক্রেটারি জেন সাকি জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার থেকেই বিদেশী নেতাদের ফোন করতে শুরু করবেন নতুন প্রেসিডেন্ট।
জেন সাকি বলেন, শুরুতেই বাইডেন কথা বলবেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে । পাশাপাশি তিনি জানান, এ মূহুর্তে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলার কোন পরিকল্পনা প্রেসিডেন্টের নেই।
সংবাদ সম্মেলনে সাকি আরও বলেছেন, বাইডেনের শুরুর দিককার কলগুলো হবে সহযোগী ও সমমনাদের সঙ্গে।
আরও পড়ুন: হোয়াইট হাউজ কর্মীদের যে হুঁশিয়ারি দিলেন বাইডেন
দেশটির স্থানীয় সময় বুধবার দুপুর নাগাদ ৪৬ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন জো বাইডেন।
ইত্তেফাক/এসআর
