তা র কা ব চ ন

আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ১৯:৫০

আমরা যারা শোবিজে কাজ করি তাদের সবারই ইচ্ছে ও স্বপ্ন থাকে বড়পর্দায় নিজেকে দেখার। আমিও এর ব্যতিক্রম না। এরইমধ্যে বেশকিছু ছবির প্রস্তাব পেয়েছি, কিন্তু ছবিতে অভিনয়ের মতো করে নিজেকে প্রস্তুত করতে পেরেছি বলে মনে হয় না। তাছাড়া ছবিগুলোর গল্পও মনে ধরেনি। তাই ফিরিয়ে দিয়েছি। আমি আসলে এমন গল্পে কাজ করতে চাই, যে ছবির গল্পই নায়ক হবে। আর আমিও সেই চরিত্রে নিজেকে মানিয়ে নিতে পারবো। একটি সুন্দর চরিত্রের অপেক্ষায় আছি। কিন্তু তেমন চরিত্র এখনো পাইনি।

 

চলচ্চিত্রে কাজ করার আগ্রহ প্রসঙ্গে

অভিনেত্রী তাসনিয়া ফারিন