সমলয় পদ্ধতিতে বোরো আবাদ

আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ২১:৩৬

বোরো ধান আবাদ ও উত্পাদন বৃদ্ধির লক্ষ্যে নীলফামারী সদরের তরনীবাড়ী গ্রামে ‘সমলয়’ পদ্ধতিতে বোরো আবাদ করা হচ্ছে। বর্তমানে ঐ গ্রামের ৫০ একর জমিতে সাড়ে ৪ হাজার ট্রেতে বোরো বীজতলা তৈরি করা হয়েছে। তরনীবাড়ী ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা পার্থ প্রতিম রায় জানান, প্লাস্টিকের ট্রেতে বীজ বপন করা হয়েছে। এ পদ্ধতিতে ২০-২৫ দিনের মধ্যে চারা উত্পাদন করে রোপণ করা সম্ভব। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. ওবায়দুর রহমান মণ্ডল জানান, সমলয়ে চাষাবাদের মাধ্যমে আধুনিক প্রযুক্তির প্রসারসহ বোরো ধানের উত্পাদন খরচ কমানো ও সময় সাশ্রয় সম্ভব।