সিংড়া উপজেলায় ফসলি জমিতে পুকুর খনন করা হচ্ছে। প্রশাসনিকভাবে বিভিন্ন অভিযান পরিচালনা করলেও কোনোমতেই বন্ধ করা যাচ্ছে না পুকুর খনন। এভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে সিংড়ায় আবাদি জমি হারিয়ে যাবে বলে মনে করছেন সচেতন মহল। সরজমিনে ২ নম্বর ডাহিয়া ইউনিয়নের সাতপুকুরিয়া গ্রামের চলনবিলের পূর্ব পাশে এ চিত্র দেখা যায়। জমির মালিক আবুল কালাম জানান, তার জমি বিলের নিচু জায়গা। জলবদ্ধতা সবসময়ই থাকে। তাই বাধ্য হয়ে এখানে পুকুর খনন করছি। এ ব্যাপারে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিরুল ইসলাম জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
