ভূমি অধিগ্রহণে দুর্নীতির অভিযোগে তহশিলদার গ্রেফতার

আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ২১:৩৮

ভূমি অধিগ্রহণে দুর্নীতি ও অনিয়মে জড়িত থাকার অভিযোগে কক্সবাজারের মহেশখালীর কালারমারছড়া ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা (তহশিলদার) মোহাম্মদ জয়নাল আবেদীনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জিইসি মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২-এর উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন।