সিলেট শহরতলির ধোপাগুলে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সেলিম মিয়াকে (২১) গ্রেফতার করেছে এসএমপির বিমানবন্দর থানা পুলিশ। বুধবার গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) আশরাফ উল্যাহ তাহের বলেন, বুধবার সন্ধ্যায় ধোপাগুল গ্রামের মতছির আলী বতাইয়ের ছেলে সেলিম মিয়া ঐ শিশুকে স্থানীয় একটি টিলার ওপরে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে ধর্ষণের শিকার শিশুর মা বাদী হয়ে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেন। রাতেই সেলিম মিয়াকে গ্রেফতার করে পুলিশ। ধর্ষণের শিকার শিশুটি বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে।
