শিবগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেফতার

আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ২১:৩৮

শিবগঞ্জে বুধবার রাতে র্যাব-৫-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প শাখার র্যাবের একটি আভিযানিক দল উপজেলার বিনোদপুর ইউনিয়নের একবরপুর সোনারপাড়া গ্রামে অভিযান চালায়। এসময় ১০ হাজার ৪০০ পিস ইয়াবা, একটি অটোরিকশা, একটি মোবাইল সেট ও নগদ ১ হাজার টাকাসহ আকাশ আলী নামের যুবককে গ্রেফতার করে। র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।