তানোরে মাদক সেবন করার অপরাধে তিন জনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুশান্ত কুমার মাহাতো এ কারাদণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, তানোর মুন্নাপাড়া গ্রামের রাব্বি, মোহর গ্রামের আবুল হাসান ও তানোর গ্রামের রকি।
