ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে মুদি দোকান পুড়ে ছাই

আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ২১:৩৯

উপজেলার মধ্য কেরোয়ায় বুধবার গভীর রাতে একটি দোকান আগুনে পুড়ে গেছে। মুদি দোকানি মোস্তফা বলেন, রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। গভীর রাতে হঠাত্ ডাক-চিত্কার শুনে দৌড়ে এসে দেখি আমার দোকানে আগুন জ্বলছে। লোকজন পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। পরিশেষে দেখি আর কোনো কিছুই অবশিষ্ট নেই পুড়তে বাকি। তিনি ধারণা করছেন গ্যাস সিলিন্ডার বা বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে।