সংবাদ সংক্ষেপ

আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ২১:৩৯

এলজিইডির প্রকল্পের কর্মশালা ও বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা

স্টাফ রিপোর্টার, রাজশাহী এলজিইডির প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ খান প্রকৌশলী ও কর্মকর্তাদের আন্তরিকভাবে কাজ করার পরামর্শ দিয়েছেন। বৃহস্পতিবার এলজিইডির আওতায় ২০২০-২০২১ অর্থবছরে রাজশাহী বিভাগে বাস্তবায়নাধীন প্রকল্প/কর্মসূচির ওপর কর্মশালা ও বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ পরামর্শ দেন। রাজশাহী এলজিইডি ভবনের সম্মেলন কক্ষে স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত সভায় স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শরিফুল ইসলাম।

নারীদের ব্লক-বাটিক প্রশিক্ষণ উদ্বোধন

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা গ্রামীণ নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে আগৈলঝাড়ায় বৃহস্পতিবার পাঁচ দিনব্যাপী আইজিএ (ব্লক-বাটিক) প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। উপজেলা সমবায় অফিসের আয়োজনে উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী প্রদীপ্ত মহিলা উন্নয়ন সমবায় সমিতির কার্যালয়ে প্রশিক্ষণ উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় সমবায় অফিসের যুগ্ম নিবন্ধক মুহাম্মদ আবদুল্লাহ আল মামুন।

মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা ত্রিশালে বৃহস্পতিবার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা প্রমুখ।

উপকারভোগীদের যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা পাইকগাছার সোলাদানা ইউনিয়নের ভিজিডি উপকারভোগীদের যাচাই-বাছাই কার্যক্রম শেষ হয়েছে। বৃহস্পতিবার সোলাদানা ইউনিয়ন পরিষদে যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করেন  চেয়ারম্যান এনামুল হক। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব শেখ মিরাজুল ইসলাম, ইউপি সদস্য আজিজুর রহমান লাভলু প্রমুখ।

গৃহ গণনা নিয়ে কর্মশালা

মৌলভীবাজার প্রতিনিধি জনশুমারি ২০২১ বাস্তবায়নে মৌলভীবাজারে জনশুমারি গৃহ গণনা নিয়ে দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। বৃহস্পতিবার মৌলভীবাজার জেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা শুরু হয়। জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক নন্দী দের সভাপতিত্বে কর্মশালা উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

মনোহরগঞ্জে অভিভাবক সমাবেশ

মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা স্বাস্থ্যবিধি মেনে মনোহরগঞ্জ উপজেলা সদরের লত্সর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে করোনাকালীন বাড়িতে শিশুদের লেখাপড়া নিশ্চিতকরণে অভিভাবক, শিক্ষক ও ম্যানেজিং কমিটির ভূমিকা শীর্ষক আলোচনাসভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আবদুল গাফফার সুমন।

দিরাইয়ে পুষ্টি সমন্বয় কমিটির সভা

দিরাই (সুনামগঞ্জ) সংবাদদাতা দিরাইয়ে বহু খাতভিত্তিক পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বিবার্ষিক সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী।

তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক কর্মশালা

মাদারীপুর প্রতিনিধি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সহযোগিতায় তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। প্রশিক্ষণে মূল প্রবন্ধ পাঠ ও আলোচনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সানজিদা ইয়াছমিন। আলোচনা করেন স্থানীয় সরকারের উপপরিচালক আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মরিয়ম বেগম প্রমুখ।