এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশের মিলনমেলা আজ

আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ২১:৫৩

ফেসবুকভিত্তিক গ্রুপ এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশের বর্ষপূর্তি উত্সব আজ। এবারের উত্সবের প্রতিপাদ্য ‘দৃঢ় হোক বন্ধুত্ব সহযোগিতার বন্ধনে’। এ উপলক্ষ্যে রাজধানীর উপকণ্ঠে প্রিয়াংকা শুটিং জোনে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে মানবিকতায় ৮৬ ও ডক্টরস হেল্পলাইনসহ বিভিন্ন স্টল উদ্বোধন, এডমিন প্যানেলের সংবর্ধনা, যুগলবন্দি সংবর্ধনা, সাংগঠনিক অধিবেশন, ঢাকা ঘোষণা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উত্সবের আহ্বায়ক আশরাফুল হক জানিয়েছেন, সম্মেলনের সব প্রস্তুতি শেষ হয়েছে। উত্সবে যোগ দিচ্ছেন সারা দেশ এবং দেশের বাইরে থেকে আসা বন্ধুরা। বন্ধুদের সঙ্গে উত্সবে মাতবেন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং শিল্প-সাহিত্য ও ক্রীড়াঙ্গনের তারকারা।

প্রসঙ্গত, প্রায় তিন যুগ আগে সারা বাংলাদেশ থেকে এসএসসি পাশ করা ৯ হাজারেরও বেশি বন্ধু এই অনলাইন গ্রুপে যুক্ত আছেন। সামাজসেবা, চিকিত্সাসেবা, সাংস্কৃতিক কর্মসূচিসহ  গ্রুপটি নানা কাজে যুক্ত রয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি