শোক সংবাদ

আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ২১:৫৪

মাওলানা জয়নাল আবেদিন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের ইমাম হাফেজ মাওলানা জয়নাল আবেদিন (৭০) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। গত মঙ্গলবার ধানমন্ডি গণস্বাস্থ্য হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। হাফেজ জয়নাল আবেদীন কিডনিজনিত রোগে আক্রান্ত ছিলেন। তার মৃত্যুতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা শোক প্রকাশ করেছেন।

আব্দুল মজিদ রাজা মিয়া

পিরোজপুরের মঠবাড়িয়া বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক, থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বেতমোড় রাজপাড়া ইউনিয়নের চার বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ রাজা মিয়া (৯৩) গত বৃহস্পতিবার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি পাঁচ ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তার প্রথম জানাজা শহরের শহীদ মোস্তফা খেলার মাঠে ও গ্রামের বাড়ি বেতমোড়ে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।