বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষ্যে ফরিদপুরের সদরপুর উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্টে পলাশ বালা গ্রুপ চ্যাম্পিয়ন হয়। বুধবার রাতে এককের ফাইনালে পলাশ বালা হারায় সজল চন্দ্র শীলকে। উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদারের সভাপতিত্বে ফাইনালে পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোহাম্মাদ ওমর ফয়সল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল চন্দ্র শীল, খেলা পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জালাল উদ্দিন। খেলায় আটটি দল অংশগ্রহণ করে।
