জয়ে শুরু আফগানিস্তানের

আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ২২:০৬

করোনার কারণে ১০ মাস বিরতির পর জয় দিয়েই ক্রিকেটে প্রত্যাবর্তন করল আফগানিস্তান। গতকাল আয়ারল্যান্ডকে সিরিজের প্রথম ওয়ানডেতে ১৬ রানে হারায় তারা। আবুধাবি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে অভিষিক্ত রহমানউল্লাহ গুরবাজের  সেঞ্চুরিতে (১২৭) ৯ উইকেটে ২৮৭ রান তোলে আসগর আফগানের দল। আইরিশদের হয়ে ২৯ রানে ৫ উইকেট নেন অ্যান্ডি ম্যাকব্রিন। ২৮৮ রানের লক্ষ্যে জবাব দিতে নেমে ৯ উইকেটে ২৭১ রানেই থামে আয়ারল্যান্ডের ইনিংস। সর্বোচ্চ ৮৩ রান করেন লরেন টাকার। ৩ উইকেট নিয়ে আফগানদের সেরা বোলার নাভিন উল হক।