দুই ম্যানচেস্টারের রাত

আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ২২:০৬

যথাক্রমে ফুলহাম ও অ্যাস্টন ভিলাকে হারিয়ে প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে ম্যানচেস্টারের দুই দল ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। বুধবার ইতিহাদ স্টেডিয়ামে বার্নার্দো সিলভা ও ইকাই গুন্দোগানের গোলে অ্যাস্টন ভিলাকে ২-০ ব্যবধানে পরাজিত করেছে পেপ গার্দিওলার ম্যান সিটি। সিটির প্রথম গোলটি অফসাইড ছিল দাবি করে অ্যাস্টন ভিলা ম্যানেজার ডিন স্মিথ বলেছেন, এই গোল মেনে নেওয়াটা একটি ‘হাস্যকর’ সিদ্ধান্ত ছিল। গোল বাতিল না করায় প্রতিবাদ করে ম্যাচের মধ্যেই লাল কার্ড দেখেছিলেন এই ইংলিশ কোচ। অন্যদিকে ফুলহামের ক্রেভান কটেজে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়েছে ওলে গুনার সোলসারের ইউনাইটেড। রেড ডেভিলদের হয়ে গোল করেছেন এডিনসন কাভানি ও পল পগবা। এই জয়ের ফলে এই সপ্তাহেও শীর্ষস্থানেই বহাল থাকছে ইউনাইটেড। আর ইউনাইটেডের চেয়ে এক ম্যাচ কম খেলে দ্বিতীয়স্থানে অবস্থান করছে ম্যান সিটি।