পুলিশের তিন এসপি বদলি

আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ০০:৫২

পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

বদলিকৃতরা হলেন—নরসিংদীর এসপি প্রলয় কুমার জোয়ারদারকে যশোর জেলার এসপি, যশোর জেলার এসপি মুহাম্মদ আশরাফ হোসেনকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি), শেরপুর জেলার এসপি কাজী আশরাফুল আজীমকে নরসিংদী জেলার এসপি হিসেবে বদলি করা হয়েছে।