‘মানবতার জয়গান ধ্বনিত হোক সর্বদিকে’ এই স্লোগানকে সামনে রেখে গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে বুধবার নগরীর ১৯ নম্বর ওয়ার্ডে সালনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মাঠে অসহায় দুস্থদের মধ্যে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ করা হয়েছে।
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সদস্য মো. ফজলুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল। বক্তব্য রাখেন—আওয়ামী লীগ নেতা মতিউর রহমান, সাইফুল ইসলাম, মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. দেলোয়ার হোসেন বাদল, আমান উদ্দিন সরকার, ইকবাল মাস্টার, আতিকুর রহমান খান রাহাত, আব্দুর রহিম, মোবারক হোসেন, এমারত হোসেন সরকার, শাখাওয়াত হোসেন প্রমুখ। পরে এলাকার সহস্রাধিক অসহায় দুস্থ পরিবারের সদস্যদের মধ্যে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ করা হয়।
