এই করোনাকালীন সময়ে অবসর কাটানোর জন্য আমি ছবি আঁকা শুরু করি। প্রথম থেকেই আমি মানুষের কাছ থেকে ভীষণ উত্সাহ পেয়েছি। আমার ইচ্ছা, আমার আঁকা ছবি অন্যদের মতো সংবাদমাধ্যমসহ অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে আসবে। এর জন্য আমি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি। আমি চাই শিল্পী হাশেম খানের মতো বোর্ডের বইগুলোয় আমার ছবি থাকবে। এমন অনেক স্বপ্ন রয়েছে যা সম্ভব কি না আমি জানি না।
জায়মা ইসলাম সাদিয়া
দ্বাদশ শ্রেণি, বিজ্ঞান বিভাগ
রাজারবাগ পুলিশ লাইন্স কলেজ, ঢাকা
