লিবিয়া উপকূল থেকে ৮৬ অবৈধ অভিবাসী উদ্ধার

আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ০০:০৭

অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা (আইওএম) জানিয়েছে, লিবিয়া উপকূল থেকে ৮৬ অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। সংস্থাটির এক টুইট বার্তায় এ কথা বলা হয়েছে। খবর সিনহুয়ার

আইওএমের টুইট বার্তায় বলা হয়, কোস্ট গার্ড সদস্যরা বৃহস্পতিবার ৮৬ অভিবাসীকে লিবিয়ায় ফেরত পাঠিয়েছে। এদের মধ্যে সাত নারী ও ১৯ শিশু রয়েছে। সেখানে থাকা আইওএম স্টাফরা চিকিত্সা সহায়তাসহ জরুরি সাহায্য প্রদান করে। ২০১১ সালে লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির পতনের পর দেশ জুড়ে নিরাপত্তাহীনতা ও বিশৃঙ্খলতার কারণে হাজার হাজার অবৈধ অভিবাসী এদেশ থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে চলে যেতে শুরু করে। আইওএম জানায়, ২০২০ সালে মধ্য ভূমধ্যসাগরীয় রুটে ৩২৩ অভিবাসনপ্রত্যাশীর প্রাণহানি ঘটে এবং ৪১৭ জন নিখোঁজ হয়। এ সময় ১১ হাজার ৮৯১ অবৈধ অভিবাসীকে উদ্ধার করে লিবিয়ায় ফেরত পাঠানো হয়েছে।