ভালো ফলন ও দামে খুশি তালার পানচাষি

আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ২১:৪৭

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা

ভালো ফলনের সঙ্গে দাম ভালো পাওয়ায় খুশি তালার পানচাষিরা। জানা গেছে, উপজেলার কুমিরা, মাগুরা, ইসলামকাটি, ধানদিয়া, খলিষখালী, তালা সদর ইউনিয়নে সবচেয়ে বেশি পান চাষ হয়। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পান চাষ হয়েছে। তবিবর, অজয়সহ একাধিক পানচাষি জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এবার পানের ফলন ভালো হয়েছে। একপন পান ২০০-২২৫ দরে বিক্রি করছি। তালা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাশ বলেন, এ বছর পানচাষিরা ভালো ফলনের পাশাপাশি দামও ভালো পাচ্ছেন।