আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
আড়াইহাজারে তিতাস গ্যাস কর্তৃপক্ষ অভিযান চালিয়ে ৬০০ আবাসিক অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করেছে। বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের উজান গোপিন্দী এলাকায় এই গ্যাস লাইনগুলো বিচ্ছিন্ন করা হয়।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানান, আড়াইহাজার উপজেলার বিভিন্ন এলাকায় শিল্পকারখানা, মিল ফ্যাক্টরি ও আবাসিকে প্রচুর অবৈধ গ্যাস-সংযোগ রয়েছে। এক মাস ধরে তিতাস গ্যাস, উপজেলা প্রশাসন, পুলিশ ও আনসারের সহযোগিতায় অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার উজান গোপিন্দী এলাকায় বিচ্ছিন্ন অভিযান চালানো হয়। এতে ৬০০ অবৈধ লাইন বিচ্ছিন্ন করা হয়। অভিযানে নেতৃত্ব দেন তিতাস গ্যাসের ডেপুটি ম্যানেজার প্রকৌশলী আ. আজিম।
