ধামরাই (ঢাকা) সংবাদদাতা
ঢাকার ধামরাই উপজেলার রাজাপুরে ইফাজ তাহিয়া অ্যাগ্রোফার্মে স্কোয়াশের আবাদ করা হয়েছে। খামারমালিক অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খান রানা জানান, তার খামারে ১২০ শতাংশ জমিতে স্কোয়াশ চাষ করা হয়েছে। এর ফলন বেশ ভালো। চাহিদা থাকায় স্কোয়াশ চাষ লাভজনক। বাসনা এলাকায় স্কোয়াশ চাষ করেছেন এসডিআইয়ের উদ্যোক্তা মোশারফ। এর আগে করেছেন ইমতিয়াজ। ইমতিয়াজ জানান, স্কোয়াশ চাষ খুব লাভজনক। নিরাপদ সবজি উত্পাদনকারী সংস্থা এসডিআইয়ের সিইও সামছুল হক জানান, তাদের উদ্যোক্তারাই এলাকায় স্কোয়াশ চাষ শুরু করেন। ভাল ফলন, বেশি চাহিদা ও লাভজনক হওয়ায় অন্যান্য চাষিরাও স্কোয়াশ চাষের দিকে ঝুঁকছেন বলে এর আবাদ দিনদিন বাড়ছে।
