চট্টগ্রামে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬

আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ২১:৫৯

চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম নগরীতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার তাদের গ্রেফতারের বিষয়টি জানায় কোতোয়ালি পুলিশ। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন—মো. আলমগীর হোসেন, মো. আজিজ, এস এম তারেকুর রহমান রাকিব, মনির হোসেন, মো. জিয়াউদ্দিন বাবলু ও রাশেদুজ্জামান। এ ছয় জনসহ এ মামলায় মোট ১০ জনকে গ্রেফতার করা হলো। পুলিশ জানায়, গ্রেফতার হওয়া ব্যক্তিরা বহিরাগত। চসিক নির্বাচনকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য তারা নগরীতে এসে জড়ো হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলাও রয়েছে।