জিন্নাতুল বাকিয়া ছবির চেহলাম অনুষ্ঠিত

আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ২১:৫৯

যশোর অফিস

দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি ফারাজী আজমল হোসেনের সহধর্মিণী এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের মিরপুর শাখার সাবেক ম্যানেজার (অপারেশন) ও ভাইস প্রেসিডেন্ট জিন্নাতুল বাকিয়া ছবির চেহলাম গতকাল শুক্রবার যশোরের অভয়নগর উপজেলার এক্তারপুর গ্রামে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে কোরআনখানি, বাদ জুমা এক্তারপুর মসজিদে দোয়া মাহফিল এবং মরহুমার কবর জিয়ারত করা হয়। এসব আয়োজনে মরহুমার আত্মীয়স্বজন এবং মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন।