চন্দনাইশে বীর মুক্তিযোদ্ধার নামে সড়ক নামকরণ

আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ২১:৫৯

চট্টগ্রাম অফিস

চট্টগ্রামের খানহাট-ধোপাছড়ি-বান্দরবান জেলা সড়কের চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়ন অংশ বীর মুক্তিযোদ্ধা ‘হারুন আল জাফর চৌধুরী সড়ক’ নামে নামকরণ করা হয়েছে। সম্প্রতি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। বীর মুক্তিযোদ্ধা হারুন আল জাফর চৌধুরী ১ নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধে অংশ নেন। এ সেক্টরের অধীন কালুরঘাট, মিলিটারী পুল, পটিয়া উপজেলার শান্তিরহাট ও কুসুমপুরা এবং চন্দনাইশ উপজেলার দোহাজারী সেতু এলাকায় সম্মুখযুদ্ধে অংশ নেন। তিনি ১৯৬৫ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত হাসিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। ২০১৮ সালের ৭ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন।