রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার গন্ধবপুর এলাকার ক্রিয়েটিভ পেপার মিলে গতকাল শুক্রবার রাত ১২টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের শিখা মিলের বিভিন্ন বিভাগে ছড়িয়ে পড়ে। আগুনে উত্পাদিত কাগজ, কাচাঁমাল, মূল্যবান জিনিসপত্রসহ মিলের মেশিনারিজ ভস্মীভূত হয়। আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ তাত্ক্ষণিকভাবে জানা যায়নি। এ সংবাদ রাত সাড়ে ১২টায় লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কার্যক্রম অব্যাহত ছিল।
