দেশের সর্বোচ্চ তাপমাত্রা সীতাকুন্ডে ২৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন শ্রীমঙ্গলে ৯ ডিগ্রি সেলসিয়াস। আজ রাঙামাটি, শ্রীমঙ্গল এবং পঞ্চগড় অঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
আজ শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
আরও পড়ুন: চলতি মাসে একাধিক শৈত্যপ্রবাহ
এছাড়া সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী তিনদিনে রাতের তাপমাত্রা বাড়তে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
ঢাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৪২মিনিটে এবং আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ৩৯ মিনিটে। বাসস
ইত্তেফাক/কেকে
