করোনা আক্রান্তদের ভিড়ে ভরে গেছে মেক্সিকো সিটি হাসপাতালগুলো। ক্রমবর্ধমান করোনা রোগীদের জন্য অক্সিজেন কিনতে এসে লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে স্বজনদের।
এমনই করোনা আক্রান্ত এক রোগীর স্বজন অ্যাডদুয়ার্দো মার্টিনেজ। শুক্রবার মেক্সিকো সিটির রাস্তায় তাকে দেখা গেছে অক্সিজেন কিনতে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন তিনি। তার ৫৫ বছর বয়সী মা কোভিড-১৯ রোগী। তিনি বলেন, আমরা যেখানে বাস করছি সেখানে লোকজন খুবই বেপরোয়া। তারা মাস্ক পরেন না। সম্প্রতি করোনায় মারা গেছে আমাদের দুই প্রতিবেশী।
ডিসেম্বরের পর থেকে ৯০ লাখ অধিবাসীর মেক্সিকো সিটিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। জরুরি সেবা ছাড়া সব কর্মকাণ্ড বন্ধ রাখা হয়েছে।
আরও পড়ুন: আরও ভয়ঙ্কর হতে পারে করোনার নতুন ধরন: বরিস জনসন
এ প্রেক্ষাপটে অক্সিজেনের চাহিদা বেড়ে প্রবল হয়েছে। একই লাইনে দেখা মিললো ২৩ বয়সী এক মেডিক্যাল শিক্ষার্থীর। গত চারদিন ধরে অক্সিজেনের খোঁজ করতে গিয়ে ভার্চুয়াল ক্লাসে সে অংশগ্রহণ করতে পারছে না। বাড়িতে থাকা অসুস্থ স্বজনের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা ভ্যালেঞ্চিয়াও খুবই উদ্বিগ্ন। কারণটা অক্সিজেন কেনার দীর্ঘ লাইন।
সরকারি হিসেবে দেশটিতে করোনায় ২৬ হাজারেরও বেশি লোক মারা গেছে। আক্রান্তের সংখ্যা দেশব্যাপী প্রায় ১ লাখ ৪৭ হাজার।
ইত্তেফাক/জেডএইচডি
