সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয-জাওয়ার প্রদেশ মার্কিন সামরিক বাহিনীর একটি সামরিক বহরে বোমা হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে। দেইর আয-জাওয়ার প্রদেশের ওই এলাকায় সিরিয়ার সবচেয়ে বড় তেলক্ষেত্র অবস্থিত এবং এর নিয়ন্ত্রণ করে থাকে মার্কিন সেনারা।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, শুক্রবার (২২ জানুয়ারি) ওই হামলা হয়। এতে মার্কিন সেনাদের একটি হামার গাড়ি বিধ্বস্ত হয়েছে। তবে হামলায় আমেরিকার সেনা নিহত হয়েছে কিনা তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। হামলার বিষয়ে মার্কিন সামরিক কর্তৃপক্ষও কোনো মন্তব্য করেনি।
আরও পড়ুন: ইসরাইলের ক্ষেপণাস্ত্র আগ্রাসনের জবাব দিল সিরিয়া
গত কয়েক মাস ধরে মার্কিন সেনারা ইরাক থেকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সিরিয়ার দেইর আয-জাওয়ার এবং হাসাকা প্রদেশ শত শত ট্রাক ভরে গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম নিয়েছে। সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশগুলো সাধারণত তেলসমৃদ্ধ এবং এর বেশিরভাগই নিয়ন্ত্রণ করছে মার্কিন সেনা ও তাদের সমর্থিত কুর্দি গেরিলা। প্রেস টিভি।
ইত্তেফাক/এএইচপি
