নবম-দশম শ্রেণির ফিন্যান্স ও ব্যাংকিং

আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ১৯:১৬

নির্মল ইন্দু সরকার, সাবেক প্রভাষক

সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

অর্থের সময়মূল্য

 

১. কোন বার্ষিক বৃত্তি মেয়াদ শেষে পরিশোধ করা হয়?

ক. সাধারণ বার্ষিক বৃত্তি 

খ. অগ্রিম বার্ষিক বৃত্তি                    

গ. চক্রবৃদ্ধিকরণ   ঘ. বিলম্বিত বার্ষিক বৃত্তি                    

২. অর্থের ক্রয় ক্ষমতাকে বলা হয় অর্থের-

ক. মূল্য                      খ. প্রয়োজন                                              

গ. অভাব                      ঘ. সক্ষমতা                         

৩. বিধি-৭২ অনুযায়ী ৫০০ টাকা ৯ বছরে দ্বিগুণ হতে হলে  সুদের হার  কত হতে হবে?

ক. ৮%    খ.৯%   গ. ১০%     ঘ. ১১%

৪. অর্থের সময় মূল্যের কারণ কী?

ক. বছর                     খ. তারল্য                  

গ. সুদের হার              ঘ. অ্যানুইটি

৫. বর্তমানমূল্য নির্ণয়ের প্রক্রিয়াকে বলে-

ক. চক্রবৃদ্ধিকরণ            খ. বাট্টাকরণ                

গ. বার্ষিক বৃত্তি              ঘ. গুণকরণ

৬. সকল অর্থায়ন সিদ্ধান্তগুলোর মূল হচ্ছে-

ক. মূলধন ব্যয়         খ. মূলধন বাজেটিং                   

গ. সুদের হার          ঘ. অর্থের সময়মূল্য

৭. শুধু মূলধনের উপর সুদ ধার্য করা হলে তাকে বলে-

ক. কিস্তি    খ. সরল সুদ                  

গ.  চক্রবৃদ্ধি সুদ              ঘ. বার্ষিক সুদ

৮. সাপ্তাহিক ১% চক্রবৃদ্ধি সুদের হার হলে, বাত্সরিক সুদের হার কত?

ক. ১৮%  খ.৩৬%      গ.৪০%  ঘ. ৫২%

৯. EAR এর পূর্ণরূপ কী?

ক. Effective interest               

খ. Effective Annum Rate                  

গ.  Effective Annual Rate       

ঘ. Effective Annual Ratio

১০. অর্থের সময়মূল্য নির্ণয়ের কৌশল হলো ক. ২টি    খ. ৩টি     গ. ৬টি      ঘ. ৮টি

১১. কখন অর্থের বর্তমান মূল্য ও ভবিষ্যত্ মূল্য সমান হবে?

ক.যখন বছর (n) = ১ হবে                      

খ. যখন সুদের হার (i) = ১% হবে                                   

গ. যখন সুদের হার (i) = ০% হবে             

ঘ. যখন সুদের হার (i) = - ১% হবে                                   

১২. ত্রৈমাসিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে বার্ষিক চক্রবৃদ্ধির সংখ্যা (m) কত হয়ে থাকে?

ক. ২    খ. ৩    গ.৪    ঘ. ৬

১৩. চক্রবৃদ্ধির পরিমাণ বাড়াতে থাকলে বর্তমান মূল্য-

ক. বাড়বে                       খ. কমবে                  

গ. অপরিবর্তিত থাকবে           ঘ. শূন্য হবে

১৪. নির্দিষ্ট সময় পর অর্জিত সুদ আসলের সাথে প্রাপ্ত সুদাসলের উপর পরবর্তী সময়ের যে সুদ নির্ণয় করা হয় তাকে কী বলে?

ক. চক্রবৃদ্ধি সুদ              খ. নামিক সুদ                 

গ. সরল সুদ                 ঘ. কার্যকরী সুদ

১৫. এককালীন অর্থের ভবিষ্যত্ মূল্য থেকে বর্তমান মূল্য বাদ দিলে যা পাওয়া যায় তা হলো-

ক. সুদ  খ.আসল গ.সুদাসল ঘ. নিট মূলধন

১৬. অর্থের সময় অগ্রাধিকারের কারণ হলো-

i. অনিশ্চয়তা

ii. মুদ্রস্ফীতি

iii. বিনিয়োগের সুযোগ

নিচের কোনটি সঠিক?

(ক) i. ও  ii.                            

(খ) i.ও iii.

(গ)  ii.ও iii.                            

(ঘ) i., ii.ও iii.

১৭. ব্যাংকে কিসের ভিত্তিতে চক্রবৃদ্ধি হয়?

ক. দৈনিক               খ. সাপ্তাহিক               

গ. মাসিক               ঘ. বার্ষিক

১৮. বিধি-৬৯ তখনই ব্যবহার করা যাবে যখন-

ক. সুদ বছরে অবিরত চক্রবৃদ্ধি হবে এবং বিনিয়োগ দ্বিগুণ হবে

খ. সুদ বছরে একবার চক্রবৃদ্ধি হবে এবং বিনিয়োগ স্বাভাবিক থাকবে

গ. সুদ বছরে অবিরত চক্রবৃদ্ধি হবে এবং বিনিয়োগ স্বাভাবিক থাকবে

ঘ. সুদ বছরে একবার চক্রবৃদ্ধি হবে এবং বিনিয়োগ দ্বিগুণ হবে

১৯. অর্থ বিনিয়োগ না করলে কোনটি সৃষ্টি হয়?

ক. মুনাফা                      খ. সুযোগ ব্যয়               

গ. দায়                         ঘ. চলতি ব্যয়

২০. অধিক সুদ প্রদান করা হয় কোন ক্ষেত্রে?

ক. সরল সুদ         খ. বার্ষিক চক্রবৃদ্ধিতে গ.অবিরত চক্রবৃদ্ধিতে                      

ঘ. অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিতে  

উত্তর:১.ক,২.ক,৩.ক,৪.গ,৫.খ,৬.ঘ,৭.খ         ৮.ঘ,৯.গ ১০.ক,১১.গ,১২.গ ১৩.খ,১৪.ক           ১৫.ক,১৬.ঘ                ১৭.গ,১৮.ক                ১৯.খ ২০.গ