আপনার রাশিফল

আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ১৯:১৯

মুহম্মদ আনিসুল হক

২৪ জানুয়ারি ২০২১ খ্রিষ্টাব্দ, রবিবার

আজ ১০ মাঘ ১৪২৭ বঙ্গাব্দ এবং ১০ জমাদিউস সানি ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কুম্ভ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ৪২ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ৩৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কুম্ভ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা :৬। আপনার ওপর প্রভাবকারী গ্রহ :শুক্র ও ইউরেনাস। আপনার শুভ সংখ্যা :৪ ও ৬। শুভ বার :রবি ও শুক্র। শুভ রত্ন :হীরা ও গার্নেট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

বাড়িতে অতিথি আসতে পারে। পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে দেখা হতে পারে। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করুন। আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন।  

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

নিজেকে যথাযথভাবে প্রকাশে সাফল্য পেতে পারেন। শরীর ভালো থাকবে। দাম্পত্য সুসম্পর্ক বজায় থাকতে পারে। ভালো ব্যবহার দিয়ে কারো মন জয় করতে পারবেন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রা হতে পারে। ব্যয় বাড়বে। অসুস্থবোধ করতে পারেন। অবহেলা না করে যথাযথ চিকিত্সা নিন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বাড়তে পারে। বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

পিতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ পিতার আরোগ্য লাভ হতে পারে। সামাজিক কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে। সুনাম ও মর্যাদা বাড়তে পারে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

সামাজিকক্ষেত্রে যোগাযোগে সাফল্য পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। ভ্রমণের সুযোগ পেতে পারেন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

দিনটি খুব একটা অনুকূল নাও থাকতে পারে। কোনো ধরনের সামাজিক সমস্যা দেখা দিতে পারে। রিপুকে সংযত রাখুন। অন্যথায় সুনাম ও মর্যাদা প্রশ্নবিদ্ধ হতে পারে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। প্রণয়-প্রস্তাবে সাড়া পেতে পারেন। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

ব্যক্তিগত দায়দায়িত্ব বাড়তে পারে। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন। শরীর ভালো নাও থাকতে পারে। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

ধর্মীয় কাজে আনন্দ পাবেন। মনের মানুষকে মনের কথা স্পষ্ট করে বলুন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভ হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। মন ভালো থাকবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন। আবেগ সংযত রাখুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

প্রয়োজনে ছোট ভাইবোনদের কাজে লাগাতে পারবেন। নতুন আত্মীয় লাভ হতে পারে। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন। কাজকর্মে উত্সাহবোধ করবেন।