আমাদের দেশে সিনেমা হল এখন খুবই অল্প। তার ওপর করোনার প্রভাবে অনেক সিনেমা হল বন্ধ হয়ে গেছে। যার ফলে সিনেমা সংশ্লিষ্টদের টিকে থাকা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। আমরা প্রত্যেকেই শ্রমিক। শুধু পেশা এবং পরিচয়টা ভিন্ন। এখন কীভাবে আগের অবস্থা ফিরিয়ে আনা যায় সেটা দেখতে হবে। সিনেমার মূলশক্তি কিন্তু দর্শক। দর্শকদের হলে ফিরতে হবে। সিনেমা সংশ্লিষ্ট শ্রমিকরা যদি জীবিকার জন্য অর্থ না পায় তাহলে তারা আর এই পেশায় থাকবে না। সেদিন সিনেমা বানানোর মানুষ পাবেন কই? তাই এখনই আমাদের ঘুরে দাঁড়াতে হবে।
দর্শকদের হলে ফেরা প্রসঙ্গে
অভিনেতা সিয়াম আহমেদ
