অস্ট্রেলিয়ায় ভারতের সিরিজ জয়ের পেছনে তরুণদের অবদান অস্বীকার করার উপায় নেই। নিজের অভিষেক সিরিজে সামর্থ্যের ছাপ রেখেছেন শুভমন গিল, মোহাম্মদ সিরাজ ও ওয়াশিংটন সুন্দররা। পাশাপাশি বিদেশের মাটিতে তুলে ধরেছেন নিজ দেশের ক্রিকেট কাঠামোও। সেই বিবেচনায় অস্ট্রেলিয়ার তরুণেরা তাদের ধারেকাছেও নেই। এমনটাই জানিয়েছেন কিংবদন্তি অজি ব্যাটসম্যান গ্রেগ চ্যাপেল। অজি সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ডের এক কলামে চ্যাপেল লেখেন, ‘ভারতীয় অনূর্ধ্ব-১৬ ক্রিকেট থেকে ম্যাচ খেলার সব ধরনের চ্যালেঞ্জ অতিক্রম করে আসে। সে তুলনায় আমাদের তরুণেরা দুর্বল যোদ্ধা। একজন ভারতীয় ক্রিকেটার প্রস্তুত হয়ে জাতীয় দলে আসে বলেই তার সাফল্যের সম্ভাবনা বেশি থাকে। সেই অভিজ্ঞতার তুলনায় পুকোভস্কি ও গ্রিনরা এখনো প্রাইমারি স্কুলে পড়ে আছে।’
